মৌলালি থেকে শিয়ালদহ! দেশবিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!

মৌলালি থেকে শিয়ালদহ! দেশবিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!

রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হল ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ দিবস। শুক্রবার কলকাতার মৌলালি যুবকেন্দ্রে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশভাগ ও ঐতিহাসিক দাঙ্গার রক্তাক্ত ইতিহাস স্মরণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ১৯৪৭ সালের দেশভাগ, ছেচল্লিশের গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালি গণহত্যা এবং একাত্তরের বাংলাদেশ প্রসঙ্গ টেনে তৎকালীন পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। অখণ্ড ভারতের পক্ষে সওয়াল করে তিনি জানান, ক্ষমতার লোভে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হয়েছিল, যার ক্ষত আজও বাঙালি মনে বহন করছে।

ভাষণের শেষ পর্যায়ে বর্তমান নিরাপত্তা ও দেশীয় রাজনীতি নিয়ে তীব্র আক্রমণ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজও দেশের অভ্যন্তরে দেশবিরোধী চক্রান্ত থেমে নেই। অপারেশন সিঁদুর এবং সেনাবাহিনীর দেশহিতৈষী পদক্ষেপের বিরোধিতা করে একশ্রেণির মানুষ ‘টুকরে টুকরে গ্যাং’-কে সমর্থন করছে। মৌলালি থেকে শিয়ালদহের ঘটনার কথা উল্লেখ করে তিনি হুঙ্কার দেন যে, দেশবিরোধীদের উপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছিল এবং ভবিষ্যতেও এই ধরনের শক্তিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *