বিশ্বে প্রথম পরমাণু হামলা চালাবে পাকিস্তান? কানাডিয়ান বিশেষজ্ঞের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!

বিশ্বে প্রথম পরমাণু হামলা চালাবে পাকিস্তান? কানাডিয়ান বিশেষজ্ঞের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পরমাণু সংঘাত শুরু হলে প্রথম কে এই অস্ত্রের ট্রিগারে চাপ দেবে—তা নিয়ে বিশ্বজুড়ে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। কানাডিয়ান ভূ-রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জিয়াং শুয়েকিন এক পডকাস্টে দাবি করেছেন, বিশ্বে পরমাণু অস্ত্র প্রথম ব্যবহারের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হতে পারে পাকিস্তান। জিয়াংয়ের মতে, ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ইসলামাবাদ হয়তো নিজেদের সামলাতে পারবে না। কারণ পাকিস্তান একটি অত্যন্ত দুর্বল, বিশৃঙ্খল ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র, যা জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারে।

তিনি আরও স্পষ্ট করেন, ভারতের বিশাল প্রথাগত সামরিক শক্তির বিরুদ্ধে টিকে থাকতে পাকিস্তান এই চরম পথ বেছে নিতে পারে, যেখানে ভারতের ‘প্রথমে ব্যবহার না করার’ নীতি রয়েছে। যদিও নিকট ভবিষ্যতে পরমাণু যুদ্ধের সম্ভাবনাকে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত কম মনে করেন, তবে পরিস্থিতির অবনতি ঘটলে পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতাই প্রধান অনুঘটক হয়ে উঠবে। স্টকহোমের রিপোর্ট অনুযায়ী, ভারতের ১৯০টি এবং পাকিস্তানের ১৭০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। পারমাণবিক নীতি ও সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার আবহেই বিশেষজ্ঞের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *