পোশাক খুললেই মিলবে প্রবেশের অনুমতি! বিদেশের এই আজব রেস্তরাঁর নিয়ম ও খরচ শুনলে চমকে উঠবেন

পোশাক খুললেই মিলবে প্রবেশের অনুমতি! বিদেশের এই আজব রেস্তরাঁর নিয়ম ও খরচ শুনলে চমকে উঠবেন

খাবার খাওয়ার পাশাপাশি ভিন্নধর্মী অভিজ্ঞতার স্বাদ দিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে নানা ধরনের থিমড রেস্তরাঁ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ‘C.L.A.S.S. সৈরি স্টিকহাউস’ নামের একটি রেস্তরাঁ সব চমক ছাড়িয়ে গেছে। এখানে প্রতি মাসের প্রথম সোমবারে অতিথিদের সম্পূর্ণ নগ্ন হয়ে খাবার খেতে হয়। রেস্তরাঁয় প্রবেশের পর কর্মীরা অতিথিদের স্বাগত জানিয়ে পোশাক খোলার জন্য তোয়ালে ও সিট কভার দেন। স্বাস্থ্যবিধি বজায় রাখতে পরিবেশনকারীরা পোশাক পরেই খাবার পরিবেশন করেন, আর ১৫ থেকে ২০ জন অচেনা অতিথি একসাথে বসে ফাইভ কোর্স মিলের স্বাদ নেন।

সম্পূর্ণ পোশাকহীন এই অভিজ্ঞতা উপভোগ করার খরচও সাধারণ মানুষের সাধ্যের বাইরে। ভারতীয় মুদ্রায় একজন পুরুষের জন্য এই রেস্তরাঁর খরচ প্রায় ২৩,৮৪২ টাকা, নারীদের জন্য ১৪,৩০০ টাকা এবং যুগলদের জন্য প্রায় ২৮,৫৭৫ টাকা। কর্তৃপক্ষ ও সমর্থকদের মতে, নগ্নতা মানেই অশ্লীলতা নয়; বরং এটি কৃত্রিম পোশাকের সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্তি এবং প্রকৃতির কাছাকাছি থাকার এক অন্যরকম অনুভূতি। পোশাকের চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণ ফুরফুরে মেজাজে পেটপূজো করার এই ব্যতিক্রমী নিয়মই এখন ঘুরে বেড়াচ্ছে ভোজনরসিকদের মুখে মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *