“রেজিস্ট্রেশনই নেই, আরএসএস-কে নিষিদ্ধ করা আসাম্ভব!”— স্বাধীনতা দিবসে কর্ণাটকের মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) আইনি বৈধতা ও স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নতুন বিতর্কের সূচনা করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে।
তিনি মন্তব্য করেন, আরএসএস কোনো নিবন্ধিত (রেজিস্টার্ড) সংস্থা নয়, যার ফলে চাইলেও আইনি উপায়ে তাদের নিষিদ্ধ করা যায় না। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে সঙ্ঘের অবদান নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, কংগ্রেস যেখানে দেশের জন্য জীবন উৎসর্গকারী ৫০০ জন নেতার নাম দিতে পারবে, সেখানে আরএসএস কি ৫০ জন শহিদের তালিকা দিতে পারবে?
সরকারের প্রস্তাবিত পাবলিক প্রপার্টি বিল ও সরকারি স্থানে বিভিন্ন সংগঠনের গতিবিধি নিয়ন্ত্রণ নিয়ে এমনিতেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ ছিল। প্রিয়াঙ্ক খাড়গের এই মন্তব্যের পর কর্ণাটক বিজেপি এর তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে, যার ফলে রাজ্যজুড়ে চরম রাজনৈতিক তরজা শুরু হয়েছে।