মাঝরাতে ঘর খালি করার নির্দেশ! কৃষ্ণনগরের ঘটনায় স্পিকারের দ্বারস্থ মহুয়া, সোচ্চার থারুর

মাঝরাতে ঘর খালি করার নির্দেশ! কৃষ্ণনগরের ঘটনায় স্পিকারের দ্বারস্থ মহুয়া, সোচ্চার থারুর

কৃষ্ণনগরের সরকারি সার্কিট হাউসে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে হেনস্থা এবং ঘর খালি করার নির্দেশের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা তথা তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর।

আগে থেকে বুকিং থাকা সত্ত্বেও “উপরের নির্দেশ” অজুহাতে মহুয়া মৈত্রকে মাঝরাতে ঘর ছাড়তে বলা হয় বলে অভিযোগ। বাইরে বিক্ষোভ চলা সত্ত্বেও তাঁকে সুরক্ষা না দিয়ে ঘর ছাড়তে বলায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শশী থারুর। তিনি স্পষ্ট জানান, বিরোধী মতামত থাকা সত্ত্বেও একজন মহিলা জনপ্রতিনিধিকে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এবং স্বাধীনতা দিবসে এমন অগণতান্ত্রিক আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক।

এই নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি ও হেনস্থার প্রতিকার চেয়ে মহুয়া মৈত্র ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন এবং বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *