অশ্লীল গান গাইবার তীব্র চাপ! ৯০-এর দশকের অজানা সত্যি ফাঁস করলেন কুমার শানু

অশ্লীল গান গাইবার তীব্র চাপ! ৯০-এর দশকের অজানা সত্যি ফাঁস করলেন কুমার শানু

নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু সম্প্রতি এক সাক্ষাৎকারে তৎকালীন বলিউড ইন্ডাস্ট্রির অন্ধকার দিক ও ‘মুভি মাফিয়াদের’ প্রভাব নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, সে সময় অশ্লীল বা নিম্নরুচির গান গাওয়ার জন্য তাঁর ওপর চরম মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে বহু ক্ষেত্রে সেই অন্যায়ের কাছে মাথা নত না করে নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। শিল্পী স্বীকার করেছেন, অতিরিক্ত চাপের মুখে পড়ে দু-একটি ক্ষেত্রে বাধ্য হলেও, বেশিরভাগ সময়ই তিনি শালীনতা বজায় রেখে গান গেয়েছেন এবং এর জন্য তাঁকে নানা ক্ষতির সম্মুখীনও হতে হয়েছে।

হিন্দি সিনেমার রোমান্টিক সঙ্গীতের স্বর্ণযুগের অন্যতম কাণ্ডারি কুমার শানু ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার অর্জনের বিরল নজির গড়েছেন। ‘আশিকি’, ‘সাজন’ কিংবা ‘বাজিগর’-এর মতো একাধিক কালজয়ী অ্যালবামে কণ্ঠ দিয়ে তিনি আজও শ্রোতাদের হৃদয়ে রাজত্ব করছেন। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে আহমেদ সিদ্দিকীর লেখা ও রাজা আলির সুরে ‘আয়ে মেরে ওয়াতান’ শিরোনামের একটি একক গান প্রকাশ করেছেন এই প্রখ্যাত শিল্পী, যা তাঁর দীর্ঘ সংগীতযাত্রার মুকুটে নতুন সংযোজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *