লাদাখে মদ নিষিদ্ধের ডাক, অথচ পরিবারেই ওয়াইন ব্যবসা! সোনম ওয়াংচুকের বিরুদ্ধে চাঞ্চল্যকর দ্বিচারিতার অভিযোগ

লাদাখে মদ নিষিদ্ধের ডাক, অথচ পরিবারেই ওয়াইন ব্যবসা! সোনম ওয়াংচুকের বিরুদ্ধে চাঞ্চল্যকর দ্বিচারিতার অভিযোগ

লাদাখে মদ নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার হলেও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে এবার গুরুতর দ্বিচারিতার অভিযোগ তুললেন স্থানীয় হোটেল ও পানশালা ব্যবসায়ীরা। লেহ-তে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ‘অল-লাদাখ বার লাইসেন্স হোল্ডার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সোনমের পরিবারের সঙ্গে ওয়াইন ব্যবসা সরাসরি যুক্ত। তাঁদের অভিযোগ, সোনমের ভাইয়ের মালিকানাধীন ‘উলে এথনিক রিসোর্ট’-এ প্রয়োজনীয় সরকারি লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র ছাড়াই ‘উলে’ ব্র্যান্ডের মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। অথচ এই অবৈধ কারবার নিয়ে সম্পূর্ণ নীরব থেকেই সোনম মহিলাদের ঢাল বানিয়ে বৈধ মদ ব্যবসার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন বলে ব্যবসায়ীদের ক্ষোভ।

সম্প্রতি নয়াদিল্লির লাদাখ ভবনে এক ভাষণে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছিলেন সোনম ওয়াংচুক। তিনি দাবি করেছিলেন, স্থানীয় বাসিন্দাদের আপত্তি ও স্কুলের অদূরে নতুন মরম দোকান ও পানশালা খুলে মদ্যপানকে উৎসাহিত করা হচ্ছে, যা গুজরাটের মতো একটি ‘ড্রাই’ রাজ্যের নীতির পরিপন্থী। তবে পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা ওয়াইন ব্যবসার এই অভিযোগ প্রকাশ্যে আসায় গোটা লাদাখজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *