সাংসদের মানবিক মুখ! দুর্ঘটনার কবলে ভ্যান, নিজে হাতে আহতদের হাসপাতালে নিয়ে গেলেন জ্যোতির্ময়

কলকাতার ইএম বাইপাসের ওপর একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। রুবির মোড়ের কাছে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ভ্যানের যাত্রীরা। সোমবার কলেজ স্ট্রিটে রাজনৈতিক কর্মসূচি সেরে ফেরার পথে এই দৃশ্য দেখতে পান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। মুহূর্তের দেরি না করে তিনি নিজের কনভয় থামান এবং গাড়ি থেকে নেমে পড়েন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে সাংসদ নিজেই উদ্যোগ নিয়ে আহতদের উদ্ধার করেন এবং নিজের গাড়িতে তুলে দ্রুত কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে চারজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এর মধ্যে দুই জয়ের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট থাকায় তাঁদের সিসিইউ-তে রাখা হয়েছে এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সাংসদের এই মানবিক ও তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পেল বহু মূল্যবান প্রাণ।