দুর্গাপুরে বড়সড় হামলা! পুলিশের গাড়ি ভাঙচুর করে ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা!

দুর্গাপুরে বড়সড় হামলা! পুলিশের গাড়ি ভাঙচুর করে ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা!

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ডাকাতির মামলার তদন্তে গিয়ে বড়সড় হামলার মুখে পড়ল পুলিশ। শনিবার রাতে নবগ্রাম এলাকায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় একদল লোক রাস্তা আটকে পুলিশের গাড়ি ঘিরে ধরে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের উপর চড়াও হয়ে ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। এই আকস্মিক হামলায় কয়েকজন পুলিশকর্মী আহত হলেও শেষ পর্যন্ত ধৃতদের ছিনিয়ে নিতে ব্যর্থ হয় আক্রমণকারীরা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপদে থানায় পৌঁছায়।

ঘটনার জেরে রবিবার সকালে ডিসিপি ইস্ট-এর নেতৃত্বে এলাকায় পুনরায় বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ড. প্রণব কুমার জানান, ডাকাতির তদন্তে গ্রেপ্তার হওয়া চারজনকে থানায় আনার পথেই এই হামলা চালানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুলিশ পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *