২৫০ কোটির মেগা দুর্নীতি! অনুব্রতের দেহরক্ষীর গ্রেফতারির পরই মমতাকে নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা?

২৫০ কোটির মেগা দুর্নীতি! অনুব্রতের দেহরক্ষীর গ্রেফতারির পরই মমতাকে নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা?

গরু পাচার মামলার পর এ বার বীরভূমের টুলু মণ্ডল কাণ্ডে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বোলপুরের একটি ফ্ল্যাটে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে প্রায় আটশো গ্রাম সোনা, তেরো লক্ষ টাকা নগদ ও একশটির বেশি জমির নথি উদ্ধার করা হয়। পাথর খাদান ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে চলা আর্থিক দুর্নীতির মামলার তদন্তেই সায়গলের যোগ পায় পুলিশ। এর আগে টুলুর এক আত্মীয়ের বাড়ি থেকেও বিপুল টাকা ও সোনা উদ্ধার হয়েছিল। ঘটনায় মূল অভিযুক্ত টুলু মণ্ডল অধরা থাকলেও তাঁর সহযোগীদের খুঁজছেন তদন্তকারীরা।

এই গ্রেফতারির পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আড়াইশো কোটি টাকার মেগা দুর্নীতি সম্পর্কে তৎকালীন মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না, বাংলার মানুষ তা বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। পুলিশ ও গোয়েন্দা বিভাগ থাকার পরও এত বড় দুর্নীতির খবর না থাকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর কটাক্ষ, ভাগ না পেলে কেউ চুপ করে থাকে না। সায়গল হোসেনের গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *