বিজেপি নেতার বিরুদ্ধে তোলা না দেওয়ায় ব্যবসায়ী-পুত্রকে অপহরণের মারাত্মক অভিযোগ! তোলপাড় রাজ্য রাজনীতি

বিজেপি নেতার বিরুদ্ধে তোলা না দেওয়ায় ব্যবসায়ী-পুত্রকে অপহরণের মারাত্মক অভিযোগ! তোলপাড় রাজ্য রাজনীতি

কোচবিহারের তুফানগঞ্জে পণ্যবাহী গাড়ি থেকে তোলা আদায় এবং দাবি মতো টাকা না পেয়ে এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম বিশ্বজিৎ তালুকদার, যিনি বিজেপির তুফানগঞ্জ-৪ মণ্ডলের সহ-সভাপতি পদে রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের এক ব্যবসায়ী বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন যে, তোলা দিতে অস্বীকার করায় তাঁর ছেলেকে অপহরণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তুফানগঞ্জে নিজের বাড়ি থেকে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনার পর থেকে বিজেপির অন্দরে প্রবল অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, দলের নাম ভাঙিয়ে এমন তোলাবাজি বরদাস্ত করা হবে না। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দলের জেলা সহ-সভাপতি বিরাজ বসুও। অভিযুক্ত বিশ্বজিৎ তালুকদারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ও আসামের সংযোগকারী জাতীয় সড়কে মাছ, মুরগি, সুপারি ও পাথরবোঝাই গাড়ি থেকে নিয়মিত টাকা তোলার অভিযোগও উঠে এসেছে। অপহরণ ও বেআইনি তোলা আদায়ের পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *