রাইটার্স নয়, এবার নিউ টাউনেই এক ছাতার তলায় রাজ্য সরকারের ৫৪টি দফতর!

রাইটার্স নয়, এবার নিউ টাউনেই এক ছাতার তলায় রাজ্য সরকারের ৫৪টি দফতর!

রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয় আবার স্থানান্তরিত হওয়ার জল্পনা দেখা দিয়েছে। তৃণমূল সরকারের আমলে সচিবালয় রাইটার্স বিল্ডিং থেকে হাওড়ার নবান্নে সরানো হয়েছিল। পরবর্তীতে ক্ষমতায় আসা বিজেপি সরকার প্রাথমিকভাবে নবান্ন থেকেই তাদের প্রশাসনিক কাজ পরিচালনা শুরু করলেও, নতুন খবর অনুযায়ী নবান্ন থেকেও সরিয়ে নেওয়া হতে পারে রাজ্য প্রশাসনের সদর দফতর।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের সমস্ত ৫৪টি দফতরকে এক ছাতার নিচে নিয়ে আসতেই এই পরিকল্পনা। এর জন্য নিউ টাউনে একটি সম্পূর্ণ অত্যাধুনিক ও প্রযুক্তি নির্ভর নতুন সচিবালয় ভবন গড়ে তোলার কথা ভাবা হচ্ছে।

এই নতুন সদর দফতরের জন্য নিউ টাউনের ‘নজরুল তীর্থ’ মেট্রো স্টেশন সংলগ্ন ১৭.২৮ একর জমির ওপর নজর দেওয়া হয়েছে, যেখানে আগের সরকার ‘দুর্গাঙ্গন’ তৈরির ঘোষণা করেছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও ২-১টি জমি পরিদর্শন করবে সরকার। ফলত, রাজ্য প্রশাসনিক ভবন আর রাইটার্স বিল্ডিংয়ে ফিরে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *