কর্পোরেট রাজনীতিতে বলির পাঁঠা হবেন না: অফিসে ব্যাকস্ট্যাবার চেনার ৫ চাণক্য নীতি

কর্পোরেট রাজনীতিতে বলির পাঁঠা হবেন না: অফিসে ব্যাকস্ট্যাবার চেনার ৫ চাণক্য নীতি

কর্পোরেট জগতে প্রতিদিনের সহকর্মীদের অন্ধভাবে ‘বন্ধু’ ভাবাই হতে পারে আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। “টিমওয়ার্ক” বা “ফ্যামিলি কালচার”-এর মোড়কে অফিসে প্রায়শই লুকিয়ে থাকে তীব্র হিংসা ও নোংরা রাজনীতি। ক্রেডিট চুরি, প্রমোশন আটকানো কিংবা বসের কাছে নিজের নম্বর বাড়ানো—এই প্রতিযোগিতায় অনেকেই সহকর্মীর পিঠে ছুরি মারতে পিছপা হন না।

আজ থেকে বহু বছর আগে তক্ষশিলার আচার্য চাণক্য রাজদরবারের কূটনীতি ও সারভাইভাল নিয়ে যে নির্দেশিকা দিয়ে গেছেন, তা আজকের কর্পোরেট জগতের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক। অফিসে টিকে থাকতে ও নিজেকে সুরক্ষিত রাখতে মেনে চলুন চাণক্যের ৫টি মূল নীতি:

  • অন্ধবিশ্বাস ত্যাগ করুন: অফিসে নিজের বেতন, পারিবারিক সমস্যা, বসের প্রতি ক্ষোভ এবং কো ম্পা নির গোপনীয় পরিকল্পনা—এই চারটি বিষয় কারও সাথে শেয়ার করবেন না। ক্যান্টিনের সঙ্গী বা সহানুভূতি দেখানো ব্যক্তিও আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে। পেশাদারিত্ব বজায় রাখুন।
  • কাজের স্ট্র্যাটেজি গোপন রাখুন: প্রজেক্টের আইডিয়া বা প্রমোশনের পরিকল্পনা আগেভাগে কারও কাছে প্রকাশ করবেন না। আগে থেকে জানলে সহকর্মী আপনার আইডিয়া নিজের নামে চালিয়ে দিতে পারে। পরিকল্পনা গোপন রেখে কাজের সফল পরিণতি দিয়ে সবাইকে চমকে দিন।
  • কথা কম, পারফরম্যান্সে নজর: যারা মিটিংয়ে অতিরিক্ত কথা বলে বা নিজের প্রশংসা নিজে করে, তারা প্রায়শই কাজে ফাঁকি দেয়। অহেতুক কথা না বলে নীরব পারফরম্যান্স, সঠিক তথ্য ও কাজের রেজাল্ট দিয়ে বসের দৃষ্টি আকর্ষণ করুন।
  • শত্রু চিহ্নিত করে দূরত্ব বাড়ান: অফিসে সবসময় সাহায্যকারী, নিরপেক্ষ এবং সুযোগসন্ধানী—এই তিন ধরনের মানুষ থাকে। যারা পিঠপিছে কথা বলে বা অন্যের কাজের কৃতিত্ব নেয়, তাদের সাথে কেবল সৌজন্যমূলক “হাই-হ্যালো” সম্পর্ক বজায় রাখুন।
  • কৌশলী ও প্রমানভিত্তিক পদক্ষেপ নিন: আবেগ নয়, ডেটা ও মেইলের মাধ্যমে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করুন। টিমে নোংরা রাজনীতি চললে সম্মানের সাথে সরে আসুন কিংবা সঠিক প্রমাণের সাহায্যে এইচআর (HR) বা বসের কাছে বিষয়টি উপস্থাপন করুন।

অফিসে অতিরিক্ত সরল হওয়া বিপজ্জনক। চাণক্যের এই নীতিগুলো মেনে চটপটে, সতর্ক ও বুদ্ধিদীপ্ত কৌশলে কাজ করলেই কর্পোরেটে নিজের অবস্থান সুরক্ষিত রাখা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *