সস্তায় প্রি-ওয়েডিং শুট ও নৌকোবিহারের দিন শেষ? বর্তির বিলে ঘুরতে যাওয়ার আগে জানুন প্রশাসনিক নতুন নিয়ম!

সস্তায় প্রি-ওয়েডিং শুট ও নৌকোবিহারের দিন শেষ? বর্তির বিলে ঘুরতে যাওয়ার আগে জানুন প্রশাসনিক নতুন নিয়ম!

উত্তর ২৪ পরগনার বারাসাত ও ব্যারাকপুরের মধ্যবর্তী নীলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘বর্তির বিল’। মনোরম পরিবেশ, আলপনা আঁকা রঙিন নৌকো ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। বিশেষ করে বর্ষার মরশুমে প্রি-ওয়েডিং শুট, ড্রোন ফটোগ্রাফি কিংবা বন্ধুদের সাথে আড্ডার জন্য বাইক নিয়ে ছুটে আসেন অনেকে। তবে অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে বিল চত্বরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে এবার কঠোর পদক্ষেপ নিল আমডাঙা ব্লক প্রশাসন।

পরিবেশ রক্ষায় আমডাঙা বিডিও অফিসের তরফে নতুন নির্দেশিকা জারি করে পার্কিং ফি ধার্য করা হয়েছে। এখন থেকে বাইক ও স্কুটারের জন্য ঘণ্টায় ১০ টাকা, টোটো বা অটো ২০ টাকা, ছোট গাড়ি ৩০ টাকা, বড় গাড়ি ৫০ টাকা এবং বাসের জন্য ১০০ টাকা পার্কিং ফি দিতে হবে। প্রশাসনিক এই সিদ্বান্তের ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব আদায় হবে, তেমনই স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটবে। ফলে বর্তির বিলকে কেন্দ্র করে আগামী দিনে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র গড়ার স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *