শুধু ভাই নয়, স্বামীদের হাতেও বাঁধা যায় রাখি! আসল কারণ জানা আছে তো?

শুধু ভাই নয়, স্বামীদের হাতেও বাঁধা যায় রাখি! আসল কারণ জানা আছে তো?

সাধারণত রাখিবন্ধন বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ভাই-বোনের ভালোবাসার ছবি। তবে আজকাল অনেক স্ত্রীকেই স্বামীর হাতে রাখি পরানোর নতুন ‘ট্রেন্ড’ অনুসরণ করতে দেখা যাচ্ছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, রক্ষাসূত্র কেবল ভাই-বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সুরক্ষা ও গভীর স্নেহের প্রতীক। ‘ভবিষ্য পুরাণ’ মতে, দানবদের বিরুদ্ধে যুদ্ধে দেবরাজ ইন্দ্রের জয় ও দীর্ঘায়ু কামনায় দেবী ইন্দ্রাণী তাঁর কবজিতে প্রথম রক্ষাসূত্র বেঁধে দিয়েছিলেন। দাম্পত্যে পারস্পরিক শ্রদ্ধা ও সুস্বাস্থ্য কামনায় স্ত্রীরা এই প্রাচীন ঐতিহ্য সানন্দে পালন করতে পারেন।

চলতি ২০২৬ সালের ২৮ আগস্ট শুক্রবার পালিত হবে রাখিবন্ধন উৎসব। এই বছর ভদ্রাকাল সূর্যোদয়ের আগেই শেষ হওয়ায় সকাল ৫:৫৭ থেকে ৯:৪৮ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত বহাল থাকবে। কাকতালীয়ভাবে এই দিনেই বছরের শেষ চন্দ্রগ্রহণ হলেও তা ভারতে অদৃশ্যের কারণে কোন ধর্মীয় ‘সূতক কাল’ বা বিধিনিষেধ থাকছে না। ফলে নিশ্চিন্ত মনে ও শাস্ত্রীয় নিয়ম মেনে স্ত্রীরা তাঁদের স্বামীদের হাতে এই সুরক্ষাকবচ বাঁধতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *