স্বাধীনতার ৮০ বছর পর মুর্শিদাবাদে পদ্ম ফুটল! এই প্রথম পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে

স্বাধীনতা-উত্তর ভারতের ইতিহাস বদলে মুর্শিদাবাদ জেলায় প্রথমবার কোনও পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। জেলার সুতি-১ পঞ্চায়েত সমিতিতে আয়োজিত অনাস্থা ভোটাভুটিতে তৃণমূলকে সরিয়ে নতুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী বুল্টি ঘোষ। ১৮টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতি এতদিন শাসকদলের হাতে ছিল। তবে সম্প্রতি অচলাবস্থা তৈরি হওয়ায় ভোটাভুটি হলে ৩ জন বিজেপি ও ৭ জন নির্দল সদস্যের সমর্থনে নতুন বোর্ড গড়ে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলকে চমকে দিয়ে ভোটাভুটির সময় উপস্থিত থাকা ৩ জন তৃণমূল সদস্যও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন।
এই ঐতিহাসিক জয়ের পর স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। সুতি-১ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়ম এবং উন্নয়ন থমকে থাকার অভিযোগ তুলে সরব হন নবনির্বাচিত বিজেপি সভাপতি ও দলের সদস্যরা। তাঁদের প্রধান লক্ষ্য এলাকাকে দুর্নীতিমুক্ত করা এবং আবাস যোজনার সুবিধা বঞ্চিত মানুষদের দ্রুত ঘর পাইয়ে দেওয়া। বাকি থাকা সমস্ত আসামাপ্ত কাজ শেষ করে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে নতুন এই বোর্ড। দীর্ঘদিন ধরে চলতে থাকা অচলাবস্থা কাটিয়ে সাধারণ মানুষের স্বার্থেই এই পরিবর্তন এসেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।