‘জনগণের পাশে থাকুন, দ্রুত পৌঁছে দিন ত্রাণ’: বন্যা মোকাবিলায় মন্ত্রীদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘জনগণের পাশে থাকুন, দ্রুত পৌঁছে দিন ত্রাণ’: বন্যা মোকাবিলায় মন্ত্রীদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতির পর্যালোচনায় মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রী এবং সংশ্লিষ্ট অঞ্চলের বিধায়কদের নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে বন্যাদুর্গত পরিবারগুলির কাছে যেন দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা পৌঁছায়। বিজেপি বিধায়কদের বিডিও অফিসে উপস্থিত থেকে সরাসরি এলাকা পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি, আসন্ন উৎসবের মরশুমের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। স্থানীয় জেলাশাসক ও পুলিশ সুপারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করতে বলা হয়েছে। একই সাথে, সরকারি ‘অন্নপূর্ণা যোজনা’ সম্পর্কিত সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পোর্টালে জমা পড়া আবেদনগুলির নিয়মিত তদারকি করার জন্য দলীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *