টাকা পেলেও নিশ্চিন্ত নয়! ৫৬ লক্ষ গ্রাহকের তথ্য ফের যাচাই, স্পষ্ট সতর্কবার্তা মন্ত্রীর
August 20, 202612:03 pm

১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা রাজ্যজুড়ে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে, যা চলবে ২১ অগাস্ট পর্যন্ত। চলতি কিস্তিতে রেকর্ড ১ কোটি ৪৫ লক্ষ মহিলা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
তবে চলতি মাসে টাকা পেলেই আগামী কিস্তিতেও যে মিলবে, তার কোনো নিশ্চয়তা নেই। সম্প্রতি নারী ও সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতি রুখতে বর্তমানে প্রায় ৫৬ লক্ষ নাম এনকোয়ারি বা তদন্তের অধীনে রয়েছে। তদন্তে অযোগ্য প্রমাণিত হলে নাম তৎক্ষণাৎ তালিকা থেকে বাদ দেওয়া হবে।
যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি বা আবেদনে ভুল থাকার সম্ভাবনা রয়েছে। সরকারি অর্থ বিতরণে স্বচ্ছতা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।