কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে প্রথম বড় গ্রেফতারি, জালে আসল লিজ় হোল্ডার! তবে অধরা মালিক

কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে প্রথম বড় গ্রেফতারি, জালে আসল লিজ় হোল্ডার! তবে অধরা মালিক

কলকাতার নিউ মার্কেটের মির্জ়া গালিব স্ট্রিটের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ। অগ্নিকাণ্ডের উৎস কেন্দ্র ‘শিখা ইন’ হোটেলের লিজ় হোল্ডার আবু জাফরকে এন্টালি এলাকা থেকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। একই সঙ্গে এই ঘটনায় আরও দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লালবাজারের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) ঘটনার তদন্ত নামতেই জালে ধরা পড়ে ওই ব্যক্তি। তবে অগ্নিকাণ্ডের পর থেকেই মূল হোটেল মালিক বীরেশ্বর মিত্র পলাতক রয়েছেন এবং তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

তদন্তে উঠে এসেছে যে, সম্পূর্ণ সুরক্ষাবিধি বুড়ো আঙুল দেখিয়ে ওই পাঁচতলা ভবনে ঘুপচি ঘরে বেআইনি ভাবে একাধিক হোটেল চালানো হচ্ছিল। ১১০০ বর্গফুটের ছোট একটি জায়গায় শৌচালয়সহ পাঁচটি ঘর বানিয়ে যেন মরণফাঁদ তৈরি করা হয়েছিল। ভবনে ধোঁয়া বেরোনোর পর্যাপ্ত পথ না থাকায় দমবন্ধ হয়ে এতগুলো মানুষের প্রাণ যায়। অগ্নিকাণ্ডের জেরে ইতিমধ্যেই ওই এলাকার ৯টি হোটেল ও ৪টি রেস্তরাঁকে শো কজ় করেছে দমকল দফতর। অভিযোগ উঠছে, আবাসিক ভবনকে সম্পূর্ণ বেআইনিভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, যার জেরে এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *