চলন্ত ট্রেন থেকে ধাক্কা! বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মৃত্যু, অভিযুক্তের দাবি ঘিরে চাঞ্চল্য

চলন্ত ট্রেন থেকে ধাক্কা! বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মৃত্যু, অভিযুক্তের দাবি ঘিরে চাঞ্চল্য

মুম্বইয়ের লোকাল ট্রেনে এক চরম অমানবিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চার্চগেট-বোরিভালি লোকালে মাহিম ও বান্দ্রা স্টেশনের মাঝে বসার জায়গা নিয়ে এক যাত্রীর সঙ্গে তুমুল বিবাদে জড়িয়ে পড়েন ৬২ বছর বয়সি এক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য সংরক্ষিত ‘দিব্যাঙ্গজন’ বগিতেই এই বাগবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, বিবাদের তীব্রতায় অভিযুক্ত ব্যক্তি ওই বৃদ্ধকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। গুরুতর আহত অবস্থায় দুপুর পৌনে তিনটা নাগাদ তাঁকে বান্দ্রা পশ্চিমের ভাবা হাসপাতালে ভরতি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় বান্দ্রা রেল পুলিশ আমজাদ সাফরুদ্দিন শেখ নামে ৪৮ বছর বয়সি এক অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে অভিযুক্ত আমজাদ এক অত্যন্ত আজব ও অদ্ভুত সাফাই দিয়েছেন। তাঁর দাবি, ট্রেনের কামরার ভেতরে একটি কাক ঢুকে পড়েছিল এবং তিনি সেটিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। কাক তাড়াতে গিয়েই অসাবধানতাবশত ধাক্কা লেগে ওই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। তবে পুলিশ তাঁর এই দাবি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *