মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতার এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সাংসদ!

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতার এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সাংসদ!

‘হেট স্পিচ’ মামলায় কৃষ্ণনগর আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখে পড়ে আইনি লড়াই জোরদার করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আদালতের দাবি, বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি হাজিরা না দেওয়ায় আগামী ২৮ অগাস্টের মধ্যে পরোয়ানা কার্যকর করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সশস্ত্র বাহিনীর সদস্য এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ধর্মীয় প্রতীক নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন পাঁচ আবেদনকারী।

নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে মহুয়া মৈত্র জানান, সংসদের অধিবেশন চলায় ৪ ও ১২ অগাস্ট আদালতে তাঁর পক্ষে উপস্থিত থাকা সম্ভব হয়নি। পাশাপাশি কৃষ্ণনগর বার অ্যাসোসিয়েশনের আদালত বয়কটের কারণে তাঁর আইনজীবীও প্রতিনিধিত্ব করতে পারেননি। ১৮ অগাস্ট আইনজীবী মারফত ‘বিএনএসএস’-এর ২২৮ ধারায় আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানানো হলেও, তা নিষ্পত্তি না করে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাঁকে সরাসরি উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এত কম সময়ে দিল্লি থেকে কৃষ্ণনগর পৌঁছানো আসাম্ভব হওয়ায় আদালত তাঁর আবেদন খারিজ করে তড়িঘড়ি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে অভিযোগ তোলেন সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *