ফুটবল ময়দানে তুলকালাম! ডায়মন্ড হারবার এফসি ঘিরে কালো টাকা ও ফিক্সিংয়ের বিস্ফোরক অভিযোগ

ফুটবল ময়দানে তুলকালাম! ডায়মন্ড হারবার এফসি ঘিরে কালো টাকা ও ফিক্সিংয়ের বিস্ফোরক অভিযোগ

পশ্চিমবঙ্গের ফুটবল অঙ্গনে নতুন বিতর্ক উসকে দিয়ে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ক্লাবটিকে ঘিরে দুর্নীতি, কালো টাকার লেনদেন, স্বজনপোষণ, রেফারি ‘ফিক্স’ করা থেকে শুরু করে সামগ্রিক ম্যাচ ফিক্সিংয়ের মতো একাধিক নৈতিক লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ফুটবলে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং সমস্ত বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, ময়দানকে রাজনীতি ও দুর্নীতিমুক্ত করে প্রাক্তন ফুটবলারদের মূল ধারায় এনে বাংলার ফুটবলকে নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে ডায়মন্ড হারবার এফসিকে ঘিরে উঠা এসব অভিযোগে বঙ্গ ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রীড়ামন্ত্রী। তিনি আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে খেলাধুলার রাজনীতিকরণের তোপ দাগেন। উল্লেখ্য, এর আগে জুনেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এই ক্লাবটির আর্থিক লেনদেন ও নিয়মকানুন মানা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত বলে পরিচিত এবং সদ্য আইএসএলে উন্নীত হওয়া ক্লাবটিকে কেন্দ্র করে উঠে আসা একের পর এক অনিয়ম ও ফিক্সিংয়ের অভিযোগে এখন তোলপাড় পুরো ক্রীড়ামহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *