অন্নপূর্ণার টাকা মেলেনি! সরকারি দপ্তরে ধুন্ধুমার কাণ্ড, এসডিও অফিসে ভাঙচুর!

অন্নপূর্ণার টাকা মেলেনি! সরকারি দপ্তরে ধুন্ধুমার কাণ্ড, এসডিও অফিসে ভাঙচুর!

ডবল ইঞ্জিন সরকারের নির্ধারিত সময় পার হলেও অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে। বৃহস্পতিবার বালুরঘাট ও গঙ্গারামপুরসহ বিভিন্ন এলাকায় ক্ষুব্ধ মহিলারা সরকারি দপ্তরে চড়াও হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে যখন বালুরঘাট এসডিও অফিসে ঢুকে মহিলারা নামফলক ভাঙচুর করেন এবং দপ্তরে ব্যাপক তাণ্ডব চালান। পুলিশ বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি বাধে এবং পরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে আবেদন করেও বহু যোগ্য পরিবার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। পোর্টালেও কোনো স্পষ্ট তথ্য মিলছে না, উপরন্তু কারণ জানতে চাইলে আধিকারিকদের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে। গঙ্গারামপুর পুরসভার সামনেও অনুরূপ ছবি দেখা যায়, যেখানে মূল গেট বন্ধ করে বিক্ষোভ চলে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আবেদনগুলির স্ট্যাটাস খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *