বিতর্কের মুখে চরম নতিস্বীকার, ভারতীয় সেনার কাছে ক্ষমা চেয়ে বিস্ফোরক দাবি ভাইরাল ‘জেন-জি’ যুবতীর

বিতর্কের মুখে চরম নতিস্বীকার, ভারতীয় সেনার কাছে ক্ষমা চেয়ে বিস্ফোরক দাবি ভাইরাল ‘জেন-জি’ যুবতীর

কার্গিলের মিনিমার্গ চেকপয়েন্টে ভারতীয় সেনার সঙ্গে অনভিপ্রেত বিতর্কে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এক ‘জেন-জি’ যুবতী। অবশেষে তুমুল জনরোষের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভুল স্বীকার করে ভারতীয় সেনার কাছে ক্ষমাপ্রার্থনা করলেন তিনি। যুবতীর দাবি, সেনার কারণেই দেশের মানুষ নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোতে পারছেন। তিনি জানান, পিছন থেকে উপস্থিত লোকজনের উস্কানিতেই আবেগের বশে এমন মন্তব্য করে ফেলেছিলেন। ওই মুহূর্তে আসল ঘটনা অনুধাবন করতে পারেননি এবং পুরো বিষয়ে কেবল তাঁকেই বলির পাঁঠা বা ‘ভিক্টিম’ করা হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে চেকপয়েন্টে পর্যটকদের গাড়ি আটকে রাখায় ক্ষুব্ধ হয়ে সেনার বিরুদ্ধে সরব হয়েছিলেন ওই যুবতী, যা দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ঘটনাটিতে দেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং সহ সশস্ত্র বাহিনীর একাধিক প্রাক্তন কর্মকর্তা গভীর ক্ষোভ প্রকাশ করেন। সেনাকে অন্যায়ভাবে আসাম্মান না করার আহ্বান জানিয়ে ভিকে সিং উল্লেখ করেন যে, সেনা জওয়ানরা দেশের রক্ষাকবচ হিসেবে কাজ করছেন। চতুর্মুখী সমালোচনার চাপে নতিস্বীকার করে নিজের বক্তব্যকে স্রেফ অনাকাঙ্ক্ষিত ভুল বলে দাবি করেছেন ওই পর্যটক যুবতী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *