রোজ মাত্র ৯০ টাকা বাঁচান, ১০০ সাল পর্যন্ত পেতে থাকবেন ৮০ হাজার টাকা!

অবসরের পর নিশ্চিত আয়ের সুযোগ করে দিতে ভারতীয় জীবন বিমা নিগম বা LIC-এর জীবন উমং পলিসি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। এই স্কিমে ৩০ বছর বয়সে ১০ লক্ষ টাকার কভার বেছে নিলে ৩০ বছর মেয়াদে দৈনিক মাত্র ৯০ টাকা বা বার্ষিক প্রায় ৩১,৬৩৩ টাকা প্রিমিয়াম দিতে হয়। ৬০ বছর বয়স পর্যন্ত নিয়মিত এই প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসিধারক নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রতি বছর বেসিক সাম অ্যাশিওর্ডের ৮ শতাংশ অর্থাৎ ৮০,০০০ টাকা করে সারভাইভাল বেনিফিট পেতে শুরু করেন।
পলিসির শর্ত অনুযায়ী, ৬০ বছর বয়স থেকে শুরু করে ১০০ বছর পর্যন্ত এই আজীবন আয়ের সুবিধা পাওয়া যায়। পাশাপাশি, এই দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী কর ছাড়ের সুযোগও মিলছে। তবে মনে রাখা জরুরি, এই রিটার্নের পরিমাণ বয়স, সাম অ্যাশিওর্ড এবং পলিসির অন্যান্য শর্তের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। পলিসির মেয়াদকালে বিমাধারকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি নিয়মানুযায়ী ডেথ বেনিফিট বা মৃত্যুকালীন আর্থিক সহায়তা লাভ করেন।