১৫ বছরের খরা শেষ, ইতিহাস গডে় বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিতে তৃষা-গায়ত্রী!
August 21, 20266:03 pm

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মঞ্চে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস লিখলেন ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ।
শুক্রবার মহিলাদের ডাবলসের এক রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের চতুর্থ বাছাই চীনের শক্তিশালী জুটি জিয়া ই ফান ও ঝাং শু ঝিয়ানকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেন এই ভারতীয় শাটলার জুটি। শেষ চারে পৌঁছানোর সঙ্গেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য অন্তত পক্ষে একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেল।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে শেষবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলস থেকে ভারত পদক জিতেছিল। সেই দীর্ঘ খরার অবসান ঘটিয়ে তৃষা ও গায়ত্রী আবার নতুন করে ভারতীয় ব্যাডমিন্টনে এক অনন্য অধ্যায়ের সূচনা করলেন।