শুল্কমুক্ত আমদানির সুযোগ নিতে শাহবাজ সরকারের ওপর চাপ পাক ব্যবসায়ীদের

শুল্কমুক্ত আমদানির সুযোগ নিতে শাহবাজ সরকারের ওপর চাপ পাক ব্যবসায়ীদের

দেশের বাজারে লাগামছাড়া চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র শুল্কমুক্ত চিনি আমদানির পথ খুলে দেওয়ার পরেই নতুন সমীকরণ তৈরি হয়েছে। উৎপাদন ঘাটতির সুযোগ নিয়ে ভারতীয় বাজারে উদ্বৃত্ত চিনি বিক্রির জন্য শাহবাজ শরিফ সরকারের ওপর জোরালো চাপ সৃষ্টি করছেন পাকিস্তানি ব্যবসায়ীরা।

চলতি বছরে অনিয়মিত বর্ষার কারণে আখের উৎপাদন মার খাওয়ার পাশাপাশি ইথানল উৎপাদনে চিনির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র আগামী অক্টোবর পর্যন্ত শুল্কমুক্তভাবে অপরিশোধিত চিনি আমদানির অনুমতি দিয়েছে। এই সুযোগ হাতছাড়া না করে পাকিস্তানে মজুত থাকা অতিরিক্ত চিনি ভারতে পাঠাতে আগ্রহী ইসলামাবাদ। তবে দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কারণে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চালান পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *