অঝোর ধারায় ভিজবে বাংলা! আগামী সাত দিন কোন কোন জেলায় দুর্যোগের লাল চোখ?

চলতি সপ্তাহেও বঙ্গে দুর্যোগের মেঘ কাটছে না। দিঘা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অঞ্চল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আবহাওয়ায় বড়সড় পরিবর্তন এসেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী সাত দিন রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টিপাত চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে, যা সপ্তাহান্তে জনজীবনকে প্রভাবিত করতে পারে।
শনিবার কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই আবহাওয়া বজায় থাকবে এবং কোথাও কোথাও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তবে শুক্রবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।