সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে ধুন্ধুমার! সিজেপি নেতার ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
August 21, 20267:33 pm

জয়পুরের রামপুরা কানওয়ারপুরা এলাকায় একটি সরকারি স্কুলের বেহাল দশা খতিয়ে দেখতে গিয়ে হামলার মুখে পড়ল ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধি দল। দলের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর সঙ্গীদের ওপর চড়াও হয়ে মারধর এবং গাড়ি ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে।
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় একটি মোষের খাটাল থেকে চালিত ওই সরকারি স্কুলের করুণ চিত্র ফাঁস হয়ে যাওয়ার ভয়েই বিজেপির অনুগামীরা এই অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় দলের এক কর্মীর হাত ভেঙে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।