মহাকাশে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে ভারতের মেগা প্ল্যান, বেসরকারি খাতকে নিয়ে কিসের বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর?

মহাকাশ খাতে ভারতকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে এবং বৈশ্বিক বিনিয়োগের মূল কেন্দ্রে পরিণত করতে এক অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতের প্রাইভেট স্পেস কো ম্পা নি ও ২০টি উদীয়মান স্পেস স্টার্টআপের শীর্ষ প্রতিনিধিদের সাথে আয়োজিত এক বিশেষ বৈঠকে রকেট ও স্যাটেলাইটের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কল্যাণ, কৃষি উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় মহাকাশ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি উদীয়মান স্টার্টআপগুলোকে মহাকাশের আবর্জনা নিষ্কাশন ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন সরকারি দপ্তর, কৃষি বিশ্ববিদ্যালয় ও পরিবেশ সংস্থার সাথে সমন্বয় বজায় রেখে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী মোদী ভারতকে বৈশ্বিক মহাকাশ গবেষণার চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রাইভেট খাতের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। যেসব দেশ নিজস্ব পরিকাঠামোর অভাবে মহাকাশ খাতে সরাসরি বিনিয়োগ করতে আসামর্থ, ভারতকে সেই বিশাল আন্তর্জাতিক বাজারের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এই অগ্রযাত্রাকে টেকসই রূপ দিতে ছোটবেলা থেকেই শিশুদের মননে মহাকাশবিষয়ক কৌতুহল সৃষ্টি এবং বিজ্ঞানভাবনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বেসরকারি কো ম্পা নিগুলোকে ‘অটল টিঙ্কারিং ল্যাবস’-এর সাথে নিবিড়ভাবে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্টার্টআপ প্রতিনিধিদের প্রতিশ্রুতি ও ভারত সরকারের সর্বাত্মক সহযোগিতার মেলবন্ধনে মহাকাশ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।