হুলস্থুল যাদবপুরকাণ্ডে চরম মোড়! পুলিশের দ্বারস্থ উপাচার্য, পাল্টা বিস্ফোরক চাল দিতেই ভেস্তে গেল ছক?

হুলস্থুল যাদবপুরকাণ্ডে চরম মোড়! পুলিশের দ্বারস্থ উপাচার্য, পাল্টা বিস্ফোরক চাল দিতেই ভেস্তে গেল ছক?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধ ও বৃহস্পতিবারের তুমুল অশান্তি, বহিরাগত হামলা, ভাঙচুর এবং ঐতিহ্যবাহী প্রতীক বিনষ্টের ঘটনায় অবশেষে কড়া পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের নির্দেশে যাদবপুর থানায় লিখিত ও ই-মেল মারফত আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বাইরের তিন শিক্ষাবিদকে নিয়ে গঠন করা হয়েছে তিন সদস্যের বিশেষ কমিটি। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ক্ষুব্ধ শিক্ষকরা অর্ধদিবস কর্মবিরতি পালনের পাশাপাশি অবস্থান বিক্ষোভে সামিল হন।

অন্যদিকে ঐতিহ্যবাহী ফলক ভাঙার ঘটনায় বাম ও এবিভিপি একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছে। ৪ নম্বর গেটের নন্দলাল বসুর নকশা করা ঐতিহ্যবাহী প্রতীক ভাঙার দায় বামপন্থীরা এবিভিপির ঘাড়ে চাপালেও, পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে গেরুয়া ছাত্র সংগঠনটি। তাদের দাবি, পদ্মফুলের পাপড়ির নকশা থাকায় অতিবামেরা পরিকল্পিতভাবে ওই ফলক ভেঙে এক শিক্ষকের নাম জড়াচ্ছে। সব মিলিয়ে লিখিত অভিযোগ, নিরপেক্ষ তদন্ত কমিটি এবং পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ জমা পড়ার পর ক্যাম্পাসের রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগের পারদ এখন চরম সীমায় পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *