অন্নপূর্ণার টাকা মেলেনি! পুরুলিয়া পুরসভায় মহিলাদের চরম বিক্ষোভ!

অন্নপূর্ণার টাকা মেলেনি! পুরুলিয়া পুরসভায় মহিলাদের চরম বিক্ষোভ!

লোকজনের বাড়িতে কাজ করে দিনাতিপ করা নারীদের দুর্দশা চরমে পৌঁছেছে, কারণ প্রতিশ্রুত অন্নপূর্ণা যোজনার ভাতা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। বৃহস্পতিবার পুরুলিয়া পুরসভা চত্বরে এমনই অভিযোগ তুলে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিঙ্কি মাঝি সহ বহু উপভোক্তার ক্ষোভ, ভোটের আগে প্রতি মাসে তিন হাজার টাকা করে অন্নপূর্ণার সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হলেও ভোট মিটতেই তাঁরা তা থেকে বঞ্চিত হয়েছেন। পক্ষাঘাতগ্রস্ত স্বামী ও সংসার নিয়ে কীভাবে বেঁচে থাকবেন, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।

এদিন সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডের মহিলারা পুরসভায় এসে জড়ো হন এবং সমীক্ষায় গরমিল, পোর্টালে ভুল তথ্য ও বিনা কারণে আবেদন আটকে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলেন। আত্মীয়ের ঘরকে আবেদনকারীর ঘর দেখানো কিংবা সার্ভে ছাড়াই আবেদন বাতিলের জেরে ক্ষোভের আগুন আরও জ্বলে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ প্রত্যাহার করেন মহিলারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *