গদি টলমল শাহবাজের, এবার কি পাকিস্তানে ইমরান-বিলাওয়াল যৌথ ধামাকা,

গদি টলমল শাহবাজের, এবার কি পাকিস্তানে ইমরান-বিলাওয়াল যৌথ ধামাকা,

পাকিস্তানে ফের ঘনীভূত হচ্ছে তীব্র রাজনৈতিক সংকট। শরিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে ক্ষমতাসীন শাহবাজ শরিফ সরকারের দূরত্ব ক্রমশ বৃদ্ধি পাওয়ায় নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলীয় অভিযোগগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত জাতীয় পরিষদ বা সেনেটে সরকারের কোনো আইনি পদক্ষেপে তারা সমর্থনের হাত বাড়াবে না। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জটিলতা ও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটি। ফলে ইসলামাবাদে জোট সরকারের ওপর মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চাপ অনেকটাই বেড়ে গেছে।

অন্যদিকে তোশাখানা ও বিভিন্ন মামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা এই রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হলেও বিষয়টি ঘিরে সরকারের ওপর বিরোধী শিবিরের রাজনৈতিক চাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বোন ও স্ত্রীর সঙ্গে জেলবন্দী ইমরানের সাক্ষাৎ এবং পিপিপির ক্ষোভের মিশ্রণে এখন কোণঠাসা অবস্থা শাহবাজের। বিরোধী দলগুলো একত্রিত হয়ে কোনো যৌথ মঞ্চ গড়ে তোলে কি না, সেই আশঙ্কায় এখন কাঁপছে পাক রাজনীতির অন্দরমহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *