কফিনবন্দি হয়ে ঘরে ফিরলেন নিউ মার্কেট অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশি!

কফিনবন্দি হয়ে ঘরে ফিরলেন নিউ মার্কেট অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশি!

কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের মধ্যে শেখ শিরিন সাহাদ ও আলিমুজ্জামানের মরদেহ অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভারতীয় দূতাবাসের প্রয়োজনীয় ছাড়পত্র এবং বিদেশ মন্ত্রকের অনুমোদন পাওয়ার পর, অ্যাম্বুলেন্সে করে তাঁদের মরদেহ বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে যান স্বজনেরা। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বাসিন্দা এই দুই ব্যক্তির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার খবর পাওয়ার পরেই নিহতদের পরিবার প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেছিল এবং মরদেহ ফিরিয়ে দেওয়ার আবেদন জানায়। সমস্ত আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক ছাড়পত্র পাওয়ার পর, ঘোজাডাঙ্গা সীমান্ত এবং ভোমরা স্থলবন্দর হয়ে মরদেহ দুটি তাঁদের নিজ বাড়িতে পৌঁছায়। প্রিয়জনদের এমন মর্মান্তিক মৃত্যু এবং কফিনবন্দি অবস্থায় তাঁদের শেষ ঘরে ফেরার দৃশ্য দেখে সীমান্ত এলাকায় উপস্থিত স্বজনদের চোখের জল আর বাঁধ মানছিল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *