তীব্র সঙ্কটের মুখে রাজ্যের বেকারি শিল্প! বন্ধ হতে পারে হাজার হাজার কর্মসংস্থান, চরম উদ্বেগে বেকার্স ইউনিয়ন

তীব্র সঙ্কটের মুখে রাজ্যের বেকারি শিল্প! বন্ধ হতে পারে হাজার হাজার কর্মসংস্থান, চরম উদ্বেগে বেকার্স ইউনিয়ন

কাঁচামালের লাগাতার মূল্যবৃদ্ধি, পাঁচ শতাংশ জিএসটি এবং আধুনিকীকরণে সরকারি সহায়তার অভাবে চরম সঙ্কটের মুখে পড়েছে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বেকারি শিল্প। এই পরিস্থিতি দ্রুত সামাল দিতে সরকারের কাছে সাত দফা প্রস্তাব পেশ করেছে ‘ওয়েস্ট বেঙ্গল বেকার্স কো-অর্ডিনেশন কমিটি’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে রাজ্যের বহু বেকারি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থানে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

রাজ্যে বর্তমানে প্রায় তিন হাজার ছোট ও মাঝারি বেকারি রয়েছে। ময়দা, চিনি ও ভোজ্য তেলের দাম লাগাতার বৃদ্ধির ফলে উৎপাদন খরচ রেকর্ড পরিমাণে বাড়লেও সেই অনুপাতে পণ্যের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। এর ওপর পাঁচ শতাংশ জিএসটির কারণে বেকারি পণ্যের বিক্রিও ব্যাপক হারে কমেছে। এই অবস্থা থেকে শিল্পকে বাঁচাতে কাঁচামালের দাম নিয়ন্ত্রণ, জিএসটি প্রত্যাহার, আধুনিক পরিবেশবান্ধব যন্ত্রপাতি কেনার জন্য সহজ শর্তে ঋণ এবং ‘বেকারি ডেভেলপমেন্ট কর্পোরেশন’ গঠনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, স্কুলের মিড-ডে মিলে স্থানীয় বেকারিতে তৈরি পুষ্টিকর খাদ্য অন্তর্ভুক্ত করারও জোরদার প্রস্তাব পেশ করেছে সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *