অগাস্টের শেষেই ছুটির বন্যা! টানা চারদিন বন্ধ থাকছে সরকারি অফিস, জানুন বিস্তারিত বিবরণ

অগাস্টের শেষেই ছুটির বন্যা! টানা চারদিন বন্ধ থাকছে সরকারি অফিস, জানুন বিস্তারিত বিবরণ

চলতি অগাস্ট মাসের শেষ সপ্তাহে দারুণ খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। আগামী ২৪ থেকে ৩০ অগাস্টের মধ্যে বিভিন্ন উৎসব ও সাপ্তাহিক ছুটির জেরে দফতরগুলিতে চারদিনের ছুটি মিলতে চলেছে। আগামী ২৬ অগাস্ট ফতেহা-দোয়াজ-দাহাম এবং ২৮ অগাস্ট রাখি বন্ধন উপলক্ষে সরকারি অফিস বন্ধ থাকবে। এর সঙ্গে শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কর্মীরা সপ্তাহান্তে বড় ছুটির সুযোগ পাবেন।

অন্যদিকে রাজ্যের স্কুল ও কলেজগুলির পড়ুয়ারাও এই সময়ে তিনদিনের ছুটি উপভোগ করতে পারবেন। আগামী বুধবার ফতেহা-দোয়াজ-দাহাম এবং শুক্রবার রাখিবন্ধন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শনিবার স্কুলগুলিতে অর্ধদিবস ক্লাস চলার পর রবিবার ফের সাপ্তাহিক ছুটি থাকবে। সব মিলিয়ে মাসের শেষ সপ্তাহে কর্মব্যস্ততা কাটিয়ে ছুটির আমেজে সময় কাটানোর সুযোগ পাওয়ায় খুশি সকলেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *