একদিনেই ১৬০০ ইউনিট রক্ত গেল কোথায়! বেলেঘাটার ব্লাড ব্যাঙ্ককাণ্ডে চাঞ্চল্য

একদিনেই ১৬০০ ইউনিট রক্ত গেল কোথায়! বেলেঘাটার ব্লাড ব্যাঙ্ককাণ্ডে চাঞ্চল্য

রাজ্যে রক্ত বিক্রির চক্রের রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। কলকাতার বেলেঘাটার একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে পর্যাপ্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও একদিনে ৩৫টি রক্তদান শিবির থেকে ১৬০০ ইউনিট রক্ত সংগ্রহের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য ভবনের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এত বিপুল পরিমাণ রক্তের স্ক্রিনিং বা উপাদান পৃথকীকরণের প্রয়োজনীয় পরিকাঠামো এবং কর্মী ওই ব্লাড ব্যাঙ্কে নেই। প্রশ্ন উঠছে, তবে কি এই বিপুল পরিমাণ রক্ত কালোবাজারির চক্রে পাচার করা হয়েছে? এই ঘটনার জেরে স্বাস্থ্য দপ্তরের অন্দরে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত।

অন্যদিকে, এই শিবিরগুলিতে রক্তদাতাদের পরীক্ষার জন্য ন্যাশনাল মেডিক্যাল কলেজের তিন জন ডাক্তারি পড়ুয়াকে নিয়ে যাওয়ার অভিযোগ মিলেছে। ইতিমধ্যে ওই তিন পড়ুয়াকে তলব করেছে স্বাস্থ্য ভবন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি ব্লাড ব্যাঙ্কের নির্দিষ্ট সংরক্ষণ ক্ষমতা রয়েছে। ক্ষমতার অতিরিক্ত রক্ত সংগ্রহ করলে তা সঠিকভাবে পরীক্ষা করা সম্ভব নয় এবং রক্ত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তদন্তে সমস্ত অসঙ্গতি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *