বাংলায় প্যালেস্তাইনের পতাকা কেন? ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’ বলে বড় বার্তা শুভেন্দুর

বাংলায় প্যালেস্তাইনের পতাকা কেন? ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’ বলে বড় বার্তা শুভেন্দুর

নবী দিবস উপলক্ষে রাজ্যে প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, জাতীয় মর্যাদার সঙ্গে কোনওভাবেই আপস করা হবে না। ধর্মীয় অনুষ্ঠানকে বহিরাগত রাজনৈতিক প্রচারের জন্য অপব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। ইসলামপুর জেলা পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অননুমোদিত বিদেশি পতাকা বাজেয়াপ্ত করেছে এবং এফআইআর দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। রাজ্যজুড়ে মোট দুটি বিদেশি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন যে, ধর্মীয় উৎসব বিশ্বাস ও ভ্রাতৃত্বের বিষয়, কোনও ভূ-রাজনৈতিক স্বার্থের প্রচারের মাধ্যম নয়। অতীতে তোষণনীতির কারণে এই ধরনের কর্মকাণ্ড প্রশ্রয় পেলেও বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বাংলার নাগরিকদের শান্তিপূর্ণভাবে উৎসব পালনের অধিকার যেমন সুরক্ষিত থাকবে, তেমনই আইনের কঠোর প্রয়োগও নিশ্চিত করা হবে। পাশাপাশি, রাজ্যজুড়ে মিছিল ও ধর্মীয় শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসনের ভূমিকারও প্রশংসা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *