নেপাল বিপর্যয়ে নিখোঁজ ভক্তরা! কান্নায় ভেঙে পড়লেন সদগুরু!

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ভক্তরা! কান্নায় ভেঙে পড়লেন সদগুরু!

চিনের তিব্বত থেকে নেমে আসা আকস্মিক হড়পা বানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের রসুয়া জেলা। ভোটেকোশী নদীর উপচে পড়া জলের তোড়ে তিমুর ও স্যাফ্রুবেসি এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জেরে মানস সরোবরের পথে আটকে রয়েছেন বহু কৈলাসযাত্রী। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা এবং জলের নিচে চলে গেছে গ্রামের পর গ্রাম। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে ইশা ফাউন্ডেশনের পুণ্যার্থীদের নিখোঁজ হওয়ার খবর সামনে আসতেই দেশজুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

পরিস্থিতি এতটাই গুরুতর যে, ফাউন্ডেশনের শত শত পুণ্যার্থী তিব্বত ও নেপালে আটকে রয়েছেন এবং অভিবাসন দপ্তরের তালিকা অনুযায়ী একাধিক মানুষের এখনও কোনো খোঁজ মেলেনি। এমন এক হৃদয়বিদারক পরিস্থিতিতে বিপর্যয়ের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন আধ্যাত্মিক গুরু সদগুরু। তাঁর হাত-পাও কাঁপতে শুরু করে। ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যক্তিগতভাবে পৌঁছানোর চেষ্টা চালালেও প্রতিকূল পরিস্থিতির কারণে তা অত্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে ভারত, চিন ও মার্কিন দূতাবাসের বিশেষ অনুমতির অপেক্ষায় রয়েছে তাঁর দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *