হড়পা বানে তিব্বতে নিখোঁজ সাড়ে পাঁচশো, নেপালে নামল দু’হাজার সেনা!

হড়পা বানে তিব্বতে নিখোঁজ সাড়ে পাঁচশো, নেপালে নামল দু’হাজার সেনা!

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ ধস ও হড়পা বানের জেরে তিব্বতের গিরিয়ং কাউন্টিতে নিখোঁজের সংখ্যা হু হু করে বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮ জনে। এর মধ্যে অন্তত ২৬০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই সময়ে, নেপালের রসুয়া ও নুয়াকোটসহ বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রায় দুই হাজার অতিরিক্ত সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে। স্থলপথের পাশাপাশি আকাশপথেও জোরকদমে চলছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান।

দুর্গম পাহাড়ি এলাকায় ধস ও হড়পা বানের কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ায় উদ্ধারকর্মীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তা সত্ত্বেও নেপাল পুলিশ ও সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টায় বানের জলে আটকে থাকা ৯৭ জনকে সফলভাবে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তিনজনকে নিরাপদে বের করে আনা হয়। সেতু ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সীমান্তের দুই প্রান্তেই নিখোঁজদের সন্ধান এবং আটকে থাকা পর্যটকদের সুরক্ষাই এখন প্রশাসন ও উদ্ধারকারী দলের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *