হড়পা বানে নিখোঁজ ইশা ফাউন্ডেশনের ৭৭ তীর্থযাত্রী, উদ্ধারে নামতে চান সদগুরু!

হড়পা বানে নিখোঁজ ইশা ফাউন্ডেশনের ৭৭ তীর্থযাত্রী, উদ্ধারে নামতে চান সদগুরু!

কৈলাস-মানস সরোবর যাত্রা শেষে ফেরার পথে নেপাল-চিন সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ হড়পা বানের কবলে পড়ে ইশা ফাউন্ডেশনের ৭৭ জন তীর্থযাত্রী নিখোঁজ হয়েছেন। তিব্বতের গিরিয়ং এলাকায় অবস্থিত ইমিগ্রেশন অফিসে নথিপত্র সংক্রান্ত কাজের সময় আচমকা ধেয়ে আসা জলের তোড়ে গোটা এলাকা প্লাবিত হয়। মুহূর্তের মধ্যে জল ঢুকে পড়ায় এই তীর্থযাত্রীদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, কৈলাস যাত্রা সম্পন্ন করে ফেরার পথে এই বিপত্তি ঘটে। নেপাল ও তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলার ভোটে কোশী নদী অববাহিকায় এই প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইশা ফাউন্ডেশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, ওই এলাকায় বহু ভারতীয় তীর্থযাত্রী আটকে পড়েছেন।

পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে নিখোঁজদের দ্রুত উদ্ধারে সবরকম সহায়তার প্রস্তুতি নিয়েছে ইশা ফাউন্ডেশন। সংস্থার প্রধান সদগুরু এক বার্তায় জানিয়েছেন, সমস্ত ঝুঁকি সত্ত্বেও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিতে তাঁরা প্রস্তুত রয়েছেন। তবে পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ায় এবং ধস নামায় উদ্ধারকাজে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে। এর ফলে নিখোঁজ তীর্থযাত্রীদের সঠিক অবস্থান এখনও জানা সম্ভব হয়নি। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলি নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রিয়জনদের কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *