ভাত রান্নার আগে চাল কতবার ধোয়া উচিত? ৯৯% মানুষই করে এই মারাত্মক ভুল!

ভাত রান্নার আগে চাল কতবার ধোয়া উচিত? ৯৯% মানুষই করে এই মারাত্মক ভুল!

বাঙালির প্রতিদিনের খাদ্যতালিকায় ভাত অপরিহার্য হলেও, রান্নার প্রথম ধূপেই অজান্তে বড় ভুল করে ফেলেন অনেকেই। চালের জল একদম কাচের মতো স্বচ্ছ না হওয়া পর্যন্ত অনেকে তা ৫ থেকে ৬ বার ধুতে থাকেন। পুষ্টিবিদদের মতে, অতিরিক্ত চাল ধোয়ার ফলে এর গায়ে থাকা ফর্টিফায়েড পুষ্টি উপাদান, যেমন আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি-১২ জলে ধুয়ে নষ্ট হয়ে যায়। পাশাপাশি, এই অভ্যাসে প্রচুর পরিমাণে মূল্যবান জলের অপচয় ঘটে এবং ভাতের স্বাভাবিক স্বাদ ও গঠনও নষ্ট হয়।

খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (FSSAI) এবং পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, চাল পরিষ্কার করার জন্য সর্বোচ্চ ২ থেকে ৩ বার ধোয়াই যথেষ্ট। প্রথম ধোয়ায় চালের গায়ে জমে থাকা ময়লা ও ক্ষতিকর রাসায়নিকের ৯০ শতাংশই বেরিয়ে যায়। অতিরিক্ত পরিষ্কার করার প্রবণতা না রেখে চাল সামান্য ধুয়ে রান্না করা স্বাস্থ্যের পক্ষে যেমন কল্যাণকর, তেমনই তা পুষ্টিগুণ বজায় রাখতেও সাহায্য করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *