চোখের পলকে ৯ মিটার বাড়ল জলস্তর! নেপালের ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজ

চোখের পলকে ৯ মিটার বাড়ল জলস্তর! নেপালের ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজ

তিব্বত সীমান্তের কাছে নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় ১৫৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ১৩৩ জন ভারতীয়সহ সাড়ে সাতশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। জলের এই আকস্মিক তোড়ে ঘরবাড়ি, সেতু ও অবকাঠামো সম্পূর্ণ ভেসে গেছে। জলবিজ্ঞান সংক্রান্ত পর্যবেক্ষণে দেখা গেছে, গালছি এলাকায় ত্রিশূলী নদীর জলের স্তর মাত্র ত্রিশ মিনিটের মধ্যে ৯ মিটার পর্যন্ত বেড়ে গিয়েছিল। জলের এমন অস্বাভাবিক দ্রুত বৃদ্ধি প্রথাগত বন্যার পরিবর্তে বিপুল পরিমাণ জল হঠাৎ অবমুক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিআইএমওডি-র বিজ্ঞানীরা ধারণা করছেন, বরফ ও পাথরের ধস বা তুষারধসের কারণে এই বিপর্যয় ঘটে থাকতে পারে। লেন্দে খোলা এলাকায় কোনো বরফের ধস কিংবা ভূমিধসজনিত বাঁধ তৈরির ফলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। দুর্গত এলাকার সিসমোমিটারের অস্বাভাবিক সংকেত এবং দ্রুত পরিবর্তনশীল হিমালয় অঞ্চলের ক্রায়োস্ফিয়ার-জনিত এই ঝুঁকি ভবিষ্যতে আরও বড় প্রাকৃতিক বিপদের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *