দেশজুড়ে বিশাল সাইবার প্রতারণা! বর্ধমানে গ্রেপ্তার চার চক্রী, মিলল ২৮টি সন্দেহজনক অ্যাকাউন্ট

দেশজুড়ে বিশাল সাইবার প্রতারণা! বর্ধমানে গ্রেপ্তার চার চক্রী, মিলল ২৮টি সন্দেহজনক অ্যাকাউন্ট

রাজ্য ও দেশজুড়ে জাল ছড়ানো এক বিশাল সাইবার প্রতারণার চক্রের পর্দাফাঁস করল বর্ধমান সাইবার থানার পুলিশ। নাদনঘাট থানার বিভিন্ন এলাকা থেকে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম বিজয় দেবনাথ, শিবম বিশ্বাস, তরুণজিৎ দেবনাথ ও শুভ বালা। রাজ্য সাইবার ক্রাইমের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে আধিকারিকরা মোট ২৮টি সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পান, যেখানে সাইবার প্রতারণার প্রায় সাত লক্ষ টাকা জমা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো নথি দিয়ে সিম কার্ড সরবরাহকারী ছয়জন পয়েন্ট অব সেল এজেন্ট এবং ২৬৮টি সন্দেহজনক মোবাইল নম্বরের হদিশ মিলেছে। এই নম্বরগুলি ব্যবহার করে ডিজিটাল অ্যারেস্ট, ইনভেস্টমেন্ট ফ্রড ও ভুয়ো কলের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হতো। টেলিকম সংস্থা ও ব্যাঙ্কের নথি খতিয়ে দেখে অভিযুক্তদের সম্পৃক্ততা নিশ্চিত করে তাদের গ্রেপ্তার করা হয়। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং টাকা কোথায় পাচার করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *