বন্দে মাতরম না শেখালে দেশে বাড়বে দিমাগি নকশাল! সরাসরি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বন্দে মাতরম না শেখালে দেশে বাড়বে দিমাগি নকশাল! সরাসরি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সরকারের শতদিন পূর্তি উপলক্ষে আয়োজিত TV9 বাংলার মেগা কনক্লেভে যোগ দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্লেখ করা ‘দিমাগি নকশাল’ বা নকশাল মনোভাবাপন্ন মানুষদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাওবাদ ও বিচ্ছিন্নতাবাদ থেকে সুরক্ষিত রাখতে স্কুলস্তরে পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গানটি শেখানো অপরিহার্য। স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও দেশের অখণ্ডতার অদম্য মন্ত্র বহনকারী এই দেশাত্মবোধক গান বাংলার ছাত্রছাত্রীদের মনে একাত্মতার ভাব জাগাতে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে।

গানটির বিভিন্ন অংশের তাৎপর্য ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী সতর্ক করেন যে, সম্পূর্ণ বন্দে মাতরম না শেখালে সমাজে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ এবং ‘দিমাগি নকশাল’-দের মতো বিপদের মাথাচাড়া দেওয়া আটকানো আসাম্ভব হয়ে দাঁড়াবে। অতীতে জঙ্গলমহলে মাওবাদীদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে তিনি দাবি করেন, এই শক্তিগুলো সংবিধানকে অস্বীকার করার বার্তা দেয়। বাংলার ছাত্রছাত্রীরা বন্দে মাতরম গাওয়ার পরিবর্তে বিভিন্ন মুঘল শাসকের নাম মুখস্থ করছে বলেও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *