প্যালেস্তাইনের পতাকা দেখলেই সোজা গ্রেফতার! কড়া বার্তা শুভেন্দুর

প্যালেস্তাইনের পতাকা দেখলেই সোজা গ্রেফতার! কড়া বার্তা শুভেন্দুর

রাজ্যের ধর্মীয় স্বাধীনতায় সরকার কোনও বাধা দেবে না, তবে রাষ্ট্রের স্বার্থের সঙ্গে বিন্দুমাত্র আপস করা হবে না। TV9 বাংলার মেগা কনক্লেভে যোগ দিয়ে এ কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বকরি ইদ থেকে নবী দিবস—সব উৎসবই নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কিন্তু বাংলার মাটিতে নবী দিবসের মিছিলে প্যালেস্তাইনের পতাকা কেন দেখা যাবে, তা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন তিনি। এমন কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন।

রাষ্ট্রের পরিপন্থী কার্যকলাপ ও স্লোগানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মিছিলে ‘আজাদি’ স্লোগান দিলেই বা প্যালেস্তাইনের পতাকা ওড়ালে সোজা গ্রেফতার করা হবে। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ টেনে বা দেওয়ালে ‘রেড স্যালুট কিষেনজি’ লেখার মতো ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে কোনোও রকম ধমক-চমক বা নমনীয়তা যে বরদাস্ত করা হবে না, তা এদিনের কনক্লেভ থেকে জোরালোভাবে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *