বরাদ্দ বাড়ল, তবু মিলল না টাকা! মে-জুনের মিড ডে মিলের খরচে চরম টান, বিপাকে হাজার হাজার স্কুল

বরাদ্দ বাড়ল, তবু মিলল না টাকা! মে-জুনের মিড ডে মিলের খরচে চরম টান, বিপাকে হাজার হাজার স্কুল

রাজ্য সরকার মিড ডে মিলের বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করার ঘোষণা দিলেও বাস্তবে ছবিটা সম্পূর্ণ আলাদা। ১ আগস্ট থেকে নতুন বর্ধিত বরাদ্দ কার্যকর হওয়ার কথা থাকলেও, জুলাইয়ের বরাদ্দ তো দূরঅস্ত, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো একাধিক জেলার হাজার হাজার স্কুল মে মাস থেকে কোনো টাকাই পায়নি। ফলে মূল্যবৃদ্ধির বাজারে স্থানীয় দোকানদারদের থেকে ধারদেনা করে মিড ডে মিল চালাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ।

পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে বকেয়া টাকা ছাড়ার জোরালো দাবি জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ ও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তিন মাসের বেশি বকেয়া মিটিয়ে না দিলে এই প্রকল্প টিকিয়ে রাখা আসাম্ভব। পিএম পোষণ পোর্টালের তথ্য অনুযায়ী প্রায় ২০ হাজার স্কুল এই আর্থিক সংকটের মুখে পড়েছে। অথচ, প্রশাসনিক স্তরে নানা ঘোষণা সত্ত্বেও টাকা আটকে থাকার কোনো সদুত্তর মিলছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *