নেপালে ভয়াবহ হড়পা বান: নিখোঁজ ইনফোসিস কর্তা, আটকে আরও বহু ভারতীয়

নেপালে ভয়াবহ হড়পা বান: নিখোঁজ ইনফোসিস কর্তা, আটকে আরও বহু ভারতীয়

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় প্রলয়ঙ্করি হড়পা বানের কবলে পড়ে নিখোঁজ হলেন ‘ইনফোসিস পাবলিক সার্ভিসেস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ল্যাক্স গোপীশেট্টি। ব্যক্তিগত কাজে নেপালে গিয়ে এই বিপদের মুখে পড়েন তিনি। দুর্যোগের পর থেকেই তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। গোপীশেট্টিকে খুঁজে বের করতে উদ্ধাকরী দলগুলির সঙ্গে সার্বিক যোগাযোগ রাখছে ইনফোসিস কর্তৃপক্ষ। পাশাপাশি, উদ্বেগজনক এই পরিস্থিতিতে তাঁর পরিবারের পাশেও দাঁড়িয়েছে সংস্থাটি।

প্রযুক্তি ও ব্যবস্থাপনা ক্ষেত্রে বিশেষজ্ঞ ল্যাক্স গোপীশেট্টি সরকারি সংস্থাগুলির কাজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। ইনফোসিসের বর্তমান দায়িত্বের আগে তিনি এই বহুজাতিক সংস্থার গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডিজিটাল ওয়ার্কস্পেস ও বিজনেস অ্যাপ্লিকেশন বিভাগের দায়িত্ব সামলেছেন।

অন্যদেক, বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে নেপাল-তিব্বত সীমান্তে এই হড়পা বানের জেরে অন্তত ৩২০ জন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। পাশাপাশি, প্রায় ৪০০ জন ভারতীয় চিনের সীমান্তে আটকে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালকে সব ধরণের সহায়তা করার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চিনের দিকে আটকে থাকা ১৫৩ জন ভারতীয় ইতোমধ্যে নিরাপদে নেপালে পৌঁছাতে পেরেছেন। এছাড়া বন্যাকবলিত এলাকা কাঠমান্ডু হয়ে শুক্রবার ২১ জন ভারতীয় সুকৌশলে নয়াদিল্লিতে ফিরে এসেছেন। বর্তমানে নিখোঁজ ভারতীয়দের সন্ধানে ব্যাপক উদ্ধারকাজ চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *