প্রতিরক্ষায় তরুণদের হাত ধরে ‘বিকশিত ভারত’, ডিফেন্স পিএসইউ-গুলিকে রাজনাথের বড় বার্তা!

প্রতিরক্ষায় তরুণদের হাত ধরে ‘বিকশিত ভারত’, ডিফেন্স পিএসইউ-গুলিকে রাজনাথের বড় বার্তা!

‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে দেশের তরুণ সমাজকে দক্ষ করে তুলতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। রবিবার লখনউয়ে আয়োজিত ‘পিএম-সেটু’ (PM-SETU) শিল্প কনক্লেভে যোগ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা পাবলিক সেক্টর (PSU) কো ম্পা নিগুলিকে তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রক (MSDE) ও উত্তরপ্রদেশ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুবশক্তিকে প্রকৃত উৎপাদন শক্তিতে রূপান্তরিত করতে সুনির্দিষ্ট দক্ষতার বিকল্প নেই। নিছক শংসাপত্র পাওয়ার চেয়ে কর্মসংস্থান সুনিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। অনুষ্ঠানে HAL, BEL, BDL এবং BrahMos Aerospace-এর মতো শীর্ষ প্রতিরক্ষা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, পিএম-সেটু প্রকল্পের আওতায় ৫টি রাজ্যে ইতোমধ্যে ১,৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে।

রাজনাথ সিং উল্লেখ করেন, মহাকাশ গবেষণা, ইলেকট্রনিক্স, ড্রোন, রোবোটিক্স ও প্রিসিশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো ভবিষ্যৎমুখী প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করা জরুরি। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, এই প্রকল্প সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে নতুন মেলবন্ধন তৈরি করবে। এ ছাড়া, উত্তরপ্রদেশের ডিফেন্স করিডোর কীভাবে রাজ্যটিকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করেছে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসাও করেন প্রতিরক্ষামন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *