ক্যামাক স্ট্রিটকাণ্ডে মারমুখী পুলিশ! অভিষেক-ডেরেক-এর পর এবার পিএ সুমিতের বাড়িতে লালবাজার

ক্যামাক স্ট্রিটকাণ্ডে মারমুখী পুলিশ! অভিষেক-ডেরেক-এর পর এবার পিএ সুমিতের বাড়িতে লালবাজার

ক্যামাক স্ট্রিটকাণ্ডের জের ধরে এবার নজিরবিহীন আইনি পদক্ষেপ চালাল কলকাতা পুলিশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের পর, এবার অভিষেকের ব্যক্তিগত সচিব (PA) সুমিত রায়ের বাড়ি পৌঁছাল লালবাজারের টিম। রবিবার রাতে নিউ আলিপুরে সুমিতের বাসভবনে গিয়ে তাঁর হাতে আনুষ্ঠানিক নোটিস ধরানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি ক্যামাক স্ট্রিটের একটি ভবনে দলীয় প্রতীকসহ অননুমোদিত বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে পুলিশ ও পুরসভার আধিকারিকদের সাথে অভিষেকের কার্যালয়ের কর্মীদের চরম হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। সেই ঘটনাতেই দায়ের হওয়া একাধিক FIR-এর ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অভিষেকের ছায়াসঙ্গী সুমিতের কাছে পুলিশের নোটিস পৌঁছানোর ঘটনায় রাজ্য রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যার ফলে শাসক দলের শীর্ষ নেতৃত্বের ওপর চাপ আরও বাড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *